শিরোনামঃ-

» মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খালে, নিহত ৯ জন

প্রকাশিত: ২৭. মে. ২০১৬ | শুক্রবার

Manual1 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মাদারীপুর সদর উপজেলায় সেতুর রেলিং ভেঙে একটি বাস খালে পড়ে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩ জন।
শুক্রবার বেলা সোয়া ৩ টার দিকে সমাদ্দার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোরশেদ জানান।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান ফকির বলেন, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙে নিচে খালে পড়ে যায়।

বাসটির অর্ধেক ডুবে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031