শিরোনামঃ-

» খালেদা জিয়ার উপর থেকে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ২২. মে. ২০১৬ | রবিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান ও দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন উত্তরণ।

Manual2 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখার সভানেত্রী মমতাজ আলোর নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অফ কাউন্সিলার হযরত আলী খানের হাতে স্মারকলিপি তুলে দেন।

এ সময় প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি,র সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আব্দুল্লাহ, ফ্রান্স বিএনপির সহ সভাপতি মনির খান, মুন্সিগঞ্জ পৌর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. খোরশেদ মাদবর, রামপাল বিএনপি সভাপতি সফিকুল ইসলাম সৈকত, সাম্মী আক্তার লিপি, মশিউর রহমান, বুরহান উদ্দিন, উজ্জল দেওয়ান, মেহদী হাসান খান, আবু সুফিয়ান, আবুল বাসার, মোহাম্মদ মোজাম্মেল, কামাল হোসেন, জহির উদ্দিনসহ বিএনপি নেতারা।

স্মারকলিপি প্রদানের আগ মুহুর্তে দূতাবাসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখার সভানেত্রী মমতাজ আলো বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের গণতন্ত্রকে ধংশ করেছে বর্তমান সরকার।

Manual7 Ad Code

একইসাথে দেশনেত্রীকে গ্রেফতারের দুঃসাহস না দেখিয়ে অবিলম্বে সরকারকে মামলা প্রত্যাহারের হুঁশিয়ারি দেন তিনি।

Manual3 Ad Code

সমাবেশ থেকে বিএনপির নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে দুর্বল করা যাবে না। খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে কোন নির্দেশ ছাড়াই প্রবাসে সকল দূতাবাস অচল করে দেয়া হবে। অবিলম্বে সকল নেতাকর্মীর নামে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারেরও দাবি জানান।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930