শিরোনামঃ-

» বিনা টিকেটে রেল ভ্রমণের দায়ে ৬৮৩ যাত্রীকে দণ্ড

প্রকাশিত: ১৫. মে. ২০১৬ | রবিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ রেলওয়ের বিশেষ অভিযানে বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৬৮৩ যাত্রীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

ভৈরব বাজার রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানে ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতি দেওয়া বিভিন্ন আন্তনগর ও মেইল ট্রেনের যাত্রীদের টিকেট চেক করা হয়।

Manual1 Ad Code

এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৬৮৩ জন যাত্রীকে আটক করে টিকেটের মূল্য ও জরিমানাসহ ১ লাখ ২১ হাজার টাকা আদায় করা হয়।

Manual1 Ad Code

বিশেষ অভিযানে রেলওয়ের ৪৫ জন টিসি (টিকেট চেকার) ও ৫ জন পরিদর্শক অংশ নেন।

ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত ওই অভিযানে ভৈরব স্টেশনের মাস্টার অমৃত লাল দাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31