শিরোনামঃ-

» সাঁথিয়ায় নিজামীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ১১. মে. ২০১৬ | বুধবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পাবনার সাঁথিয়ার মনমথপুর গ্রামের কবরস্থানে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

নিজামীর জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন। পুরো দাফনের সময় বিজিবি, র‍্যাব ও পুলিশ মোতায়েন ছিল।

Manual2 Ad Code

এর আগে আজ ভোরে নিজামীর লাশ মনমথপুর গ্রামে পৌঁছলে তা গ্রহণ করেন তাঁর চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন ও ভাতিজা আবদুর রহিম খান।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর পরেই সাঁথিয়ায় আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Manual1 Ad Code

এ সময় তারা নিজামীকে সাঁথিয়ায় কবর না দেওয়ার দাবি জানান।

ফাঁসি কার্যকর হলে রাতে সাঁথিয়া পৌর সদরে আনন্দ মিছিল বের করে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কবর খননসহ মরদেহ দাফন সম্পন্ন করে নিজামীর স্বজনরা। এলাকায় এখানো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।

05

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930