শিরোনামঃ-

» ইসলামী শিক্ষা ছাড়া ভালো  জেনারেশন তৈরী সম্ভব নয় : হাফিজ জিল্লুর রহমান

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code

তানযীম ইন্টারন্যাশনাল তাহফীয স্কুল সিলেটের অভিভাবক সমাবেশ

নিউজ ডেস্কঃ

তানযীম ইন্টারন্যাশনাল তাহফীয স্কুল সিলেটের চেয়ারম্যান হাফিজ জিল্লুর রহমান বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব অত্যধিক।
প্রতিষ্ঠান ও পরিবারের তত্ত্বাবধানেই তারা নিজেদেরকে তৈরী করবে।
আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সাথে ইসলামী শিক্ষার সমন্বয় ছাড়া নৈতিকতা সম্পন্ন একটি জেনারেশনকে এগিয়ে নেয়া সম্ভব নয়।
তিনি অভিভাবকদের প্রত্যাশার আলোকে স্কুলকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সবাইকে আশ্বস্ত করেন এবং সহযোগিতা কামনা করেন।
তিনি শনিবার (৭ নভেম্বর) সকালে তানযীম ইন্টারন্যাশনাল তাহফীয স্কুল সিলেটের মদিনা মার্কেট ক্যাম্পাসের অভিভাবকদের নিয়ে পাশ্ববর্তী একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কুলের রেকটর মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর সুমাইয়া হাসিন ও একাডেমিক কো-অর্ডিনেটর তামান্না জান্নাতের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, তানযীম এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি সালেহ আহমদ ও আব্দুল বাসিত।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ব্যবসায়ী আব্দুস সাত্তার, শিক্ষাবিদ খলীলুল্লাহ মুহাম্মদ বায়েজীদ, সাংবাদিক নূর আহমদ, মঞ্জুর আহমদ, ইশরাত জাহান চৌধুরী, মুহিবুর রহমান মুহিন, তানজিদা সুলতানা বিনু, কামরুন নাহার, শামীমা হক, আয়শা আহমদ, লিপিয়া বেগম, লাভলী বেগম, সাদিয়া বেগম, হামিদা বেগম, ফিরোজা বেগম, মাহবুবুর রহমান, মাইদুল ইসলাম, আবু হাশেম, মাহমুদ রেজা, সাজ্জাদুর রহমান, আব্দুর রহমান আব্বাসী, লুৎফুর রহমান, ফজলুর রহমান ও ফারুক আহমদ প্রমুখ।
এছাড়াও স্কুলের অধিকাংশ অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পরিচিতি, শিক্ষার মান, পাঠ্যক্রম, বিশেষ বৈশিষ্ট্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন শিক্ষক রাকিব আলী।
শুরুতে কুরআন তিলাওয়াত করেন, শিক্ষক হাফিজ আব্দুশ শহীদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষক শিল্পী হেলাল আহমদ।
সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, যেকোনো প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতি, সমস্যা সম্ভাবনা ও আগামীর পথচলা সহজতর করার লক্ষ্যে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষক ও অভিভাবকের যথাযথ তত্ত্বাবধান, গাইডলাইন ও উদ্দীপনা শিশুদের মনোজগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে।
পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদেরকে আরও সচেতন থাকতে হবে।
পড়াশোনার পাশাপাশি চারিত্রিক সৌন্দর্যের ধারাবাহিক চর্চায় সন্তানদের অভ্যস্ত রাখতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30