- ২৪ ফুট প্রশস্ত সড়কের পাশাপাশি নির্মিত হয়েছে ১২ ফুট ফুটপাত; পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বাণিজ্যমন্ত্রী
- দেশে যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, জিয়া পরিবার ত্রাণকর্তা হিসেবে অধিষ্ঠিত হয়েছে : সিসিক প্রশাসক
- ইসলামী শিক্ষা ছাড়া ভালো জেনারেশন তৈরী সম্ভব নয় : হাফিজ জিল্লুর রহমান
- ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
- শহীদ জিয়ার সততা ও দেশপ্রেমের উচ্চতম মানদণ্ডকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে : খন্দকার মুক্তাদির
- সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও যুবজোট সিলেটের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ
» সিলেটে সিটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থী
প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’।
প্রতিবছরের ধারাবাহিকতায় সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নগরীর করেরপাড়াস্থ সিটি মডেল স্কুলের ক্যাম্পাস-১-এ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. গোলাম মোস্তফা, বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাস, সহকারী শিক্ষক শিমুল চক্রবর্তী এবং সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাস।
এ সময় উপস্থিত ছিলেন, সিটি আদর্শ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজন, সহ সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী এবং বৃত্তি আয়োজন কমিটির প্রধান সিদ্ধার্থ দাশ সহ সিটি মডেল স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে অতিথিরা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
এ সময় তাঁরা শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
তাঁদের মতে, মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী হতে অনুপ্রাণিত করে।
পরীক্ষার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে সিটি মডেল স্কাউট গ্রুপের সদস্যরা।
তাঁদের সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকার কারণে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ছিল সুন্দর ও সুশৃঙ্খল।
উল্লেখ্য, সিটি আদর্শ ফাউন্ডেশন প্রতিবছর শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আয়োজিত সিটি মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৯৩ বার
সর্বশেষ খবর
- ২৪ ফুট প্রশস্ত সড়কের পাশাপাশি নির্মিত হয়েছে ১২ ফুট ফুটপাত; পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বাণিজ্যমন্ত্রী
- দেশে যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, জিয়া পরিবার ত্রাণকর্তা হিসেবে অধিষ্ঠিত হয়েছে : সিসিক প্রশাসক
- ইসলামী শিক্ষা ছাড়া ভালো জেনারেশন তৈরী সম্ভব নয় : হাফিজ জিল্লুর রহমান
- ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর