শিরোনামঃ-

» মহান রুশ বিপ্লবের শিক্ষায় উজ্জ্বিবীত হয়ে শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে হবে

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৬ | শনিবার


Manual5 Ad Code

সিলেটে মহান রুশ বিপ্লব বার্ষিকীতে লাল পতাকা র‌্যালি সমাবেশ

নিউজ ডেস্কঃ

জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা এবং সর্বস্তরে রেশনিং চালুর দাবি জানিয়েছে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।

৭ নভেম্বর’২৬ শনিবার ১০৯তম মহান রুশ অক্টোবর বিপ্লব বার্ষিকীতে লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা।

বিকেল ৪টায় সুরমা পয়েন্টে সমাবেশ করে লাল পতাকা র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক সুজন মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইমান আলী, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সাবেক সহ-সভাপতি বিল্লাহ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ৩নং খাদিমনগর ইউনিয়নের আহবায়ক মো. আবদাল মিয়া, মীরেরচক শ্রমজীবী সংঘের অন্যতম নেতা দুলাল মিয়াসহ প্রমুখ।

Manual1 Ad Code

বক্তারা বলেন, ৭ নভেম্বর মহান অক্টোবর বিপ্লব বার্ষিকীর এই দিনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়াতে শ্রমিক শ্রেণি প্রচলিত আর্থসামাজিক ব্যবস্থাকে ভেঙ্গেচুরে শ্রমিক শ্রেণির নেতৃত্বে প্রতিষ্ঠিত করে একনায়কত্বাধীন সমাজতান্ত্রিক ব্যবস্থা।

এর মধ্য দিয়ে পৃথিবীর বুকে প্রচলিত পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শোষণমূলক ব্যবস্থার বিপরীতে শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত হয়; অবসান ঘটে মানুষ কর্তৃক মানুষের উপর শোষনের।

৭ নভেম্বর পৃথিবীর ইতিহাসে সর্বহারা শ্রেণীর প্রকৃত মুক্তির প্রশ্নে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ক্ষমতা দখলের কালজয়ী বিপ্লবী তাৎপর্যপূর্ণ দিবস।

এই বিপ্লবী দিবসে শ্রমিক শ্রেণীর রাশিয়ার কমিউনিস্ট (বলশেভিক) পার্টির নেতৃত্বে, শ্রমিক-কৃষকের মৈত্রীর ভিত্তিতে শোষণমূলক বিশ্বব্যবস্থার বিপরীতে সর্বহারা শ্রেণীর তথা শ্রমিক-কৃষক মেহনতি মানুষের স্বার্থে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম দুনিয়া কাঁপানো বিজয় অর্জনের মধ্যদিয়ে শোষণহীন সমাজের কাল্পনিক চিন্তার বিপরীতে বাস্তব ভিত্তিক রূপ প্রতিষ্ঠিত হয়।

সোভিয়েত ইউনিয়নের বলশেভিক পার্টির গঠন প্রক্রিয়া থেকে সকল রূপের সংশোধনবাদ-সুবিধাবাদের বিরুদ্ধে সংগ্রাম করে পার্টি গড়ে উঠেছিল।

আজকে ও এদেশের সংশোধনবাদীদের তৎপরতার মূল লক্ষ্য হচ্ছে শ্রমিক শ্রেণির নেতৃত্বে, শ্রমিক শ্রেণির একনায়কতন্ত্র ও মহান কমরেড স্তালিনের অবদান অস্বীকার করে বিদ্যমান আর্থ-সামাজিক ব্যবস্থায় শান্তিপূর্ণ পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে সাম্রাজ্যবাদ ও তাঁর দালালদের সাথে শ্রেণি সমন্বয় করে সুবিধা ভোগ করা।

Manual5 Ad Code

এদেশের শ্রমিক শ্রেণীর লড়াই-সংগ্রামে সাম্রাজ্যবাদ ও তাঁর এদেশীয় বুর্জোয়া শ্রেণীর হাতের পুতুল শ্রমিক সংগঠন ও নেতৃত্বের বিপরীতে শ্রমিকের স্বার্থে বিপ্লবী বিকল্প ধারার ট্রেড ইউনিয়ন সংগঠন হিসেবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শ্রমিক শ্রেনী শ্রেণীগত ও পদ্ধতিগত লড়াই-সংগ্রামে আপসহীন, ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দেয়া, মিয়ানমারের সাথে করিডর প্রদানের তৎপরতা, চট্টগ্রামে মহড়ার নামে মার্কিন সৈন্য উপস্থিতি, বাণিজ্য ঘাটতি কমানোর নামে দেশের কৃষিকে মার্কিন একচেটিয়া লগ্নিপুঁজির হাতে তুলে দেয়া, যুক্তরাষ্ট্রের সাথে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (গোপন চুক্তি) এর মাধ্যমে জাতীয় ও জনস্বার্থ বিরোধী চুক্তি সম্পন্ন করেছে।

Manual2 Ad Code

গার্মেন্টন্স শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য শ্রমিকদের যে বেতন প্রয়োজন তা প্রদান করা হয়না।

শ্রমিকরা যখন তাদের ন্যায়সংগত দাবি ও অধিকার আদায়ের প্রশ্নে রাজপথে সোচ্ছার হয় তখন রাষ্ট্রের পেটুয়া বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীরা স্বৈরাচারী পন্থায় শ্রমিক নির্যাতন করে হত্যা করে।

এমনকি বাড়ি বাড়ি তল্লাশি করে শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে।

এসকল ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে অনতিবিলম্বে গার্মেন্টন্স শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মূল মজুরি ঘোণনার দাবি জানান।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ আরো বলেন, সাম্রাজ্যবাদীরা তাদের স্বার্থ হাসিলে নয়াউপনিবেশিক আধাসামন্তবাদী দেশগুলোতে যুদ্ধের মধ্য দিয়ে তাদের বাজার ও প্রভাব বলয়ের নিয়ন্ত্রণের প্রশ্নে মরিয়া হয়ে উঠেছে।

শ্রমিক শ্রেণীর নেতৃত্বে পুজিঁবাদী সাম্রাজ্যবাদী দেশগুলোতে সমাজতান্ত্রিক বিপ্লব এবং বাংলাদেশের মত নয়া ঔপনিবেশিক-আধাসামন্তবাদী দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব জয়যুক্ত করে বিশ্ববিপ্লব তথা সমাজতন্ত্র-কমিউনিজম প্রতিষ্ঠার সু-মহান লক্ষ্যে আজ পৃথিবীর সকল শোষিত মানুষের মুক্তির একমাত্র পথ।

বিশ্বের শ্রমিক শ্রেনী ও নিপীড়িত জনগণকে রুশ বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সাম্রাজ্যবাদীদের অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ন্যায় যুদ্ধ গড়ে তুলতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৯২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30