- ২৪ ফুট প্রশস্ত সড়কের পাশাপাশি নির্মিত হয়েছে ১২ ফুট ফুটপাত; পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বাণিজ্যমন্ত্রী
- দেশে যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, জিয়া পরিবার ত্রাণকর্তা হিসেবে অধিষ্ঠিত হয়েছে : সিসিক প্রশাসক
- ইসলামী শিক্ষা ছাড়া ভালো জেনারেশন তৈরী সম্ভব নয় : হাফিজ জিল্লুর রহমান
- ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
- শহীদ জিয়ার সততা ও দেশপ্রেমের উচ্চতম মানদণ্ডকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে : খন্দকার মুক্তাদির
- সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও যুবজোট সিলেটের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট মেরিন একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ
» ভাতগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়তে চেয়ারম্যান প্রার্থী হতে চান : এস এম ছমরু মিয়া
প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৬ | শনিবার
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ভাতগাঁও ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন, সাবেক শিক্ষক এস এম ছমরু মিয়া।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
শনিবার (৭ নভেম্বর) সকালে এক চায়ের আড্ডায় সাংবাদিকের সঙ্গে আলোচনা কালে এসব কথা তিনি তাঁর নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরে ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে মধ্যে।
এস এম ছমরু মিয়া ভাতগাঁও ইউনিয়নের জালিয়া গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, এই ইউনিয়নেই তাঁর জন্ম, বেড়ে ওঠা এবং জীবনের দীর্ঘ সময় কেটেছে। ভাতগাঁও ইউনিয়নের মাটি ও মানুষের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক রয়েছে।
এলাকার গুণী ব্যক্তি, জনপ্রতিনিধি ও সমাজসেবকদের কর্মকাণ্ড তাঁকে জনসেবায় অনুপ্রাণিত করেছেন।
তিনি বলেন, ইউনিয়নের মুরব্বিদের পরামর্শ, যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে এলাকার উন্নয়ন সম্ভব।
বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা ও বাসস্থানসহ মানুষের মৌলিক চাহিদা পূরণকে তিনি অগ্রাধিকার দিতে চান।
শিক্ষকতা পেশায় দীর্ঘদিন যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে ছমরু মিয়া বলেন, ভাতগাঁও ইউনিয়ন শিক্ষার দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে।
তাই শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার সুযোগ বাড়াতে তিনি বিশেষভাবে কাজ করতে চান।
তিনি আরও বলেন, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। অথচ ছাতক উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী ভাতগাঁও ইউনিয়ন নানা দিক থেকে অবহেলিত।
সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন করতে চান তিনি। নির্বাচিত হলে ইউনিয়নে সুশাসন, সামাজিক ন্যায়বিচার, নাগরিক অধিকার ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবেন।
পাশাপাশি মাদক, জুয়া, বাল্যবিবাহ, দুর্নীতি ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান।
তার নিজের রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ওই নির্বাচনে দলমত-নির্বিশেষে অনেক মানুষ তাঁকে সমর্থন ও সহযোগিতা করেছিলেন। এজন্য তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের নির্বাচন স্বতন্ত্র প্রতীকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন।
তাঁর প্রত্যাশা, সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ভাতগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব হবে।
উল্লেখ্য, এস এম ছমরু মিয়া বর্তমানে অ্যাডভোকেট বজলুর রশীদ উচ্চ বিদ্যালয়, জালিয়ার সভাপতি, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং ছাতক সমিতি সিলেটের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্ণালী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও ইশাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং ভাতগাঁও আইডিয়াল কলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
জনসেবার মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি ভাতগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩ বার
সর্বশেষ খবর
- ২৪ ফুট প্রশস্ত সড়কের পাশাপাশি নির্মিত হয়েছে ১২ ফুট ফুটপাত; পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বাণিজ্যমন্ত্রী
- দেশে যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, জিয়া পরিবার ত্রাণকর্তা হিসেবে অধিষ্ঠিত হয়েছে : সিসিক প্রশাসক
- ইসলামী শিক্ষা ছাড়া ভালো জেনারেশন তৈরী সম্ভব নয় : হাফিজ জিল্লুর রহমান
- ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর