শিরোনামঃ-

» শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা : মিফতাহ সিদ্দিকী

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নানা কর্মসূচি পালন

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন, বাংলাদেশের মানুষের মুক্তির আলোকবর্তিকা।

স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে তিনি এ দেশের মানুষকে সাহস, প্রেরণা ও মুক্তির পথ দেখিয়েছেন।

তাঁর দেশপ্রেম, সাহসিকতা, দূরদর্শিতা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্র ও অনিশ্চয়তার বেড়াজাল থেকে মুক্ত হয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসেন।

এই দিনটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

৭ নভেম্বরের চেতনা আমাদের বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।

Manual2 Ad Code

মিফতাহ সিদ্দিকী বলেন শহীদ জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ এ দেশের মানুষের আত্মপরিচয়, স্বাধীন সত্তা, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের এক অনন্য দর্শন।

Manual1 Ad Code

এই দর্শনের মূল শক্তি হলো বাংলাদেশকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া। জিয়া পরিবারের ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের ইতিহাস বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক এবং সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, সিলেট মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মইনুল ইসলাম, লুৎফুর রহমান, সাবেক ছাত্রনেতা রওশন তালুকদার, কবি শান্তা কামালী, কবি কাওসার আরা বিথী, কবি নিশাত ফাতেমা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম আহমদ সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল আহমদ, কাওসার আহমদ রকি, লেখক ও সাংবাদিক আমির হোসেন সোহাগ, কবি সুয়েজ হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রিয়দর্শন দত্ত পাভেল, আরিফ হোসেন জাকির, রিপন মিয়া, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, কবি জালাল ও সাংবাদিক রেজওয়ান আহমদ।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও দেশগঠনে তাঁর অবদান নিয়ে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30