শিরোনামঃ-

» সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১ এর সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০১৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল ২৭ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় ধোপাদিঘিরপারস্থ কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।

Manual4 Ad Code

সভায় বক্তব্য রাখেন বিভাগীয় সহ-সভাপতি মিসেস মারিয়ান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, কোষধ্যক্ষ আব্দুল মালেক পুকন, জেলা সভাপতি এডভোকেট বন্ধু গোপাল দাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, মহানগর সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, মহিলা কমিটির সভানেত্রী শামসুন্নাহার মিনু, সাধারণ সম্পাদিকা হাসনা হেনা চৌধুরী, এডভোকেট মমিনুর রহমান টিটু, মাহমুদা নাজিম রুবি, রেণুকা দাশ, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, ক্ষমা রাণী দাশ, নারীনেত্রী মাধুরী গুণ, বিভাগীয় মহিলা সম্পাদিকা নাসরিন বেগম, আবুল কাশেম হেলাল, স্বপনা বেগম, মিন্টু কুমার বৈদ্য প্রমুখ।

Manual5 Ad Code

সভায় বিভাগীয় সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মাসব্যাপী সফরের উদ্দেশ্যে আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করবেন।

তার এই সফরকালীন সময়ে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগীয় সহ-সভাপতি মিসেস মারিয়ান চৌধুরী। তিনি আগামী জুন মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরে আসবেন।

সভাপতির বক্তব্যে এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সুস্থতার সাথে সফর শেষ করে দেশে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া চান।

সফরকালে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ এর শাখা কমিটি গঠন করার আশা প্রকাশ করেন।

সবশেষে উপস্থিত সদস্যবৃন্দ তাঁকে এক বিদায় সংবর্ধনা প্রদান করেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930