- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» রথযাত্রায় চা-বাগানের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ
প্রকাশিত: ১৮. জুলাই. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
রথযাত্রা উৎসব উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে সিলেট জেলার বিভিন্ন চা-বাগানের সরতত্ত্ব শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় রথযাত্রার তৃতীয় দিনের অনুষ্ঠানে এ সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের সর্বাঙ্গীন কল্যাণ, নৈতিক চরিত্র গঠন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পথপ্রদর্শক।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত গীতা অধ্যয়ন এবং এর শিক্ষা বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা আনন্দিত ও উৎসাহিত হয়।
স্বাগত বক্তব্য দেন, ইসকন সিলেট বিভাগীয় কমিটির ভক্তকল্যাণ ও আদিবাসী বিভাগের বিভাগীয় সম্পাদক পুরুষোত্তম কৃষ্ণ দাস।
প্রধান অতিথির বক্তব্য দেন, ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ, ত্রাণ ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী।
তিনি বলেন, “শ্রীমদ্ভগবদ্গীতা মানুষের জীবনের ম্যানুয়াল।
গীতার নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করলে জীবন সার্থক ও কল্যাণময় হয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভক্তকল্যাণ ও আদিবাসী বিভাগের জেলা পরিচালক এবং ইসকন সিলেট মন্দিরের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ পদ্মলোচন শ্যাম দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ।
পরে সিলেট জেলার বিভিন্ন চা-বাগানের সরতত্ত্ব শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সবশেষে উপস্থিত সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আগামীকাল রবিবার (১৯ জুলাই) রথযাত্রা উৎসবের চতুর্থ দিনের কর্মসূচিতে সন্ধ্যা থেকে ধর্মীয় আলোচনা ও রাত ৮টায় নামহট্ট বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি এবং সিলেটের জেলা প্রশাসক (ডিসি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৭ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর