শিরোনামঃ-

» শহীদ ওয়াসিম ও শহীদ মোস্তাকের কবর জিয়ারতে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ

প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৬ | শুক্রবার


Manual6 Ad Code
নিউজ ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দুই শহীদ মো. ওয়াসিম আহমদ ও মো. মোস্তাক আহমদের কবর জিয়ারত করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সিলেট সদর উপজেলার ইনাতাবাদ গ্রামে সমাহিত শহীদ মো. ওয়াসিম আহমদ ও টুকেরবাজারের গৌরীপুর গ্রামে সমাহিত শহীদ মুস্তাক আহমদের কবর জিয়ারত করেন, সিলেট মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তাঁরা।
Manual3 Ad Code

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুলের নেতৃত্বে অনুষ্ঠিত পৃথক জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সেক্রেটারী আল ইমরান, সহকারী সেক্রেটারি আমিনুর রহমান ও জৈন উদ্দিন, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাফিজ মাসুদ, সাবেক শিবির নেতা কাওসার আহমদ লাহিন, ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদ, নায়েবে আমীর মখলিসুর রহমান ইমরান, সেক্রেটারি আব্দুল কাইয়ুম, ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, শহীদ ওয়াসিমের পিতা কনর মিয়া ও চাচাতো ভাই আরব আলী সহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Manual8 Ad Code

একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930