শিরোনামঃ-

» বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৬ | শুক্রবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর প্রাথমিক ও জুনিয়র স্কলারশিপ অনুষ্ঠান ২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে এই স্কলারশিপ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মনিপুরী ছাত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খোঞ্জেল মীতৈ সভাপতিত্বে ও বিথিকা সিনহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ড. তোফায়েল আহমদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বামছাসের উপদেষ্টা ও এনএম এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান শ্রীমান এল নন্দলাল সিংহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ সাইফুল করিম চৌধুরী হায়াত, ডা. বাবলী দেবী সিনহা বাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমান কে এইচ বীরেন্দ্র সিংহ, সাংবাদিক আব্দুল হাছিব, শিক্ষার্থী ইচেল থৈবা, অয়ন মনি সিংহ।

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তিতে সার্বিক সহযোগিতা করেন বামছাস এর প্রধান উপদেষ্টা অসেম সত্যজিত সিংহ।

প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ড. তোফায়েল আহমদ বলেন, বৃত্তি বা স্কলারশিপ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করে।

Manual7 Ad Code

বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতি দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Manual6 Ad Code

মনিপুরী শিক্ষার্থীরা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মনিপুরী সহ সকল সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহনে  আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়বো।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930