- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
- সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ
- তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : আবুল কাহের চৌধুরী শামীম
- পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন : রাজেকুজ্জামান রতন
- এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
- অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা
- দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ম্যারাথন
- টিলাগড় মেইন রোড-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
- আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর : বাণিজ্যমন্ত্রী
- সিলেট মহানগর জামায়াতের প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দদের নিয়ে শিক্ষাশিবির
» শুধুমাত্র বুর্জোয়া শাসক পাল্টালে হবে না ব্যবস্থার পরিবর্তন করতে হবে : কমরেড রাজেকুজ্জামান রতন
প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ৯নং জোন(সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ) এর ২ দিনব্যাপী রাজনৈতিক শিক্ষা শিবির শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় মিরবক্সটুলাস্থ হোটেল ইন এর কনফারেন্স রুমে শুরু হয়।
৯নং জোন এর সমন্বয়ক, সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় শিক্ষা শিবিরের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।
শিক্ষা শিবিরে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল, মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মইনুর রহমান মগনু, হবিগঞ্জ জেলা আহ্বায়ক নুরুজ্জামান তরফদার, মৌলভীবাজার জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, হবিগঞ্জ জেলা সদস্য সচিব শফিকুল ইসলাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সভাপতি নাজিকুল ইসলাম রানা, সমাজতান্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা আহ্বায়ক বিশ্বজিৎ নন্দী প্রমূখ।
রাজনৈতিক শিক্ষা শিবিরে বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, জনগণ অভ্যুত্থান করে সমাজের প্রগতি ও পরিবর্তনের আশায়।
অন্যদিকে ক্ষমতাভোগী ও ক্ষমতালোভীরা সমাজকে পতনের দিকে নিয়ে যায়, গদি দখল ও রক্ষা এবং পকেট ভারী করা আর গোষ্ঠীস্বার্থ সিদ্ধির তাড়নায়।
স্বাধীনতার আগে-পরের ইতিহাস এর বাইরে বড় কিছু ঘটায়নি। কারণ ব্যবস্থা বদল না করে অবস্থার বদল করা যায় না।
২০২৪ এর অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পরিচালনা এর সর্বশেষ দৃষ্টান্ত।
কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, বিশ্বে সাম্রাজ্যবাদী দস্যুতা নগ্নরূপ নিয়েছে, কে কতটা সম্পদ ও বাজার দখলে নেবে তার জন্য যুদ্ধ, প্রক্সি যুদ্ধ, যুদ্ধোন্মাদনা চাঙা রাখা, দুর্বল দেশের শাসকদের কোথায়ও বা ঘাড় মটকানো, কোথায়ও বা ঘাড়ে ধরে সুবিধা আদায় চলছে। ওইসব দেশে দালাল সৃষ্টি ও দালাল রপ্তানি বহুগুণ বাড়ানো হচ্ছে।
দেশপ্রেমের বদলে পুঁজি প্রেমিকদের সংখ্যা যত বাড়ছে, ওদের কলকাঠি নাড়ার সুযোগ তত বাড়ছে। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন।
যুদ্ধ, ধ্বংস এবং সম্পদ দখল সব কিছুর দায় বহন করতে হবে শ্রমজীবী মানুষকেই।
কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, বিদ্যমান অবস্থা পাল্টাতে হলে শুধুমাত্র শাসক পাল্টালে হবে না, ব্যবস্থা পাল্টাতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৭ বার
সর্বশেষ খবর
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
- সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ
- তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : আবুল কাহের চৌধুরী শামীম
- পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন : রাজেকুজ্জামান রতন
- এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর