- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
- জ্বালানি সংকট উত্তরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী
- জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন
- ওসমানী মেডিকেলে এনডিএফ’র সীরাত কনফারেন্স
» সিলেটে মন্ডপে মাতলামির প্রতিবাদ করায় হামলা, গ্রেপ্তা র নেই
প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেটে পূজামন্ডপে মাতলামির প্রতিবাদ করায় হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো আসামিদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের জালালাবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ।
অভিযোগটি দায়ের করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ ঘোষ টুটল।
অভিযোগ সূত্রে জানা যায়, পল্লবী আবাসকি এলাকা ব্লক এ, লামাবাড়ি পনটিুলার সিথিল ঘোষের ছেেল সৌরভ ঘোষ (২০), করেরপাড়া সেওরা গাছের তলের আকাশ দাশ, পল্লবী আবাসিক এলাকা পনিটুলা বি ব্লকের ৬২নং বাসার রনধীর ঘোষের ছেলে অরূপ ঘোষ (২০), দোচকী সনাতন পল্লীর হীরা দাশের ছেলে নয়ন দাশ (২০), পল্লবী ব্লক এ লামাবাড়ির বিপ্লব তালুকদারের ছেলে পল্লব তালুকদার, উপরপাড়ার নিমাই দাশের ছেলে রাহুল দাশ ও দীপক সরকারের ছেলে প্রশান্ত সরকার ১ অক্টোবর রাত ২টায় মদপান করে পনটিুলা পূজা মন্ডপের সামনে এসে মাতলামি করতে থকে।
টুটল সহ পূজা পরিষদ নেতৃবৃন্দ তাদের অনুরোধ করেও সরাতে পারেন নি। পরে তাদের কৌশলে সরিয়ে দেওয়ার পর তারা মন্ডপে ইটপাটকেল মারতে শুরু করে।
গত ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের পর সবাই স্নান করতে গেলে জালালাবাদ থানার পল্লবী আবাসিক এলাকার ৩১নং বাসার মৃত বিপিন ঘোষের ছেলে বিজন ঘোষ ওরফে বিজয় ঘোষকে (৩০) মন্ডপের সামনে একা পেয়ে তারা সবাই মিলে লোহার পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধোর করে। এতে সে মারাত্মক আহত হয়।
খবর পেয়ে টুটলসহ অন্যান্যরা ঘটনা স্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পর বিবাদী আকাশ ফেসবুকে তার আইডি থেকে তাদের ছবি পোস্ট দিয়ে আগামীতেও এরকম ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে।
এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, টুটুল সহ পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এদিকে অভিযোগ প্রসঙ্গে জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ বলেন, অভিযোগটি রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি। তবে তারা এখন পলাতক। আমাদের অভিযান চলবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫১ বার
সর্বশেষ খবর
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর