শিরোনামঃ-
- সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
- বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সংবর্ধনা
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি
- বাণিজ্য সচিবের ইন্তেকাল : মন্ত্রীর শোক ও সিলেট সফর স্থগিত
- ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
- প্রেস শ্রমিক ইউনিয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন তালুকদারের পিতার মৃত্যুতে শোক বার্তা
- মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করুন
- সিলেটে জেলা পরিষদের অর্থায়নে দুই শতাধিক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান
» আমাদের মাতৃভূমি ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে যুগযুগ ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছে।
এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আমাদের সমাজে মিলন, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের দেশ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দেশ।
এখানে সকল সম্প্রদায়ের মানুষ আনন্দ-উৎসব ভাগাভাগি করে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। দুর্গাপূজা হোক কিংবা ঈদ, বাঙালি জাতি সবসময়ই মিলেমিশে একে অপরের পাশে দাঁড়িয়ে উৎসবকে সফল করে তোলে। এই ঐতিহ্য আমাদের জাতীয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-ধর্ম যার যার, উৎসব সবার। এই বাংলাদেশে কোন বিভেদ নয়, বরং ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাই হবে আমাদের সমাজের চালিকাশক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই অটুট বন্ধন রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকাল তিনি এসব কথা বলেন।
তিনি সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা একে অপরের উৎসবে অংশ নেব, আনন্দ ভাগ করে নেব, দুঃখ-সঙ্কটে পাশে দাঁড়াব-এভাবেই প্রকৃত বাংলাদেশ গড়ে উঠবে। রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গায় আমরা সবাই এক।
জীবন পুর উদয় সংগ সার্বজনীন দূর্গা মন্দির এর সভাপতি রনীল শর্মা, সাধারণ সম্পাদক শ্রীবাস দেবনাথ, বালুচর লুকনাথ মন্দির এর সভাপতি নান্টু রঞ্জন দে, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া’র সভাপতি শ্রী রমেশ সিংহ, সাধারণ সম্পাদক শ্রী দ্বিজমনি সিংহ, মাাঝেরগাও উত্তরপাড়া সার্বজনীন শারদীয় দুর্গা মন্দির এর সভাপতি করুনা মোহন দে, সাধারণ সম্পাদক গোপেশ রন্জন দাস।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল কাদের, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন মেম্বার, যুব বিষয়ক সম্পাদক খোকন রঞ্জন দে, সহ মুক্তিযোদ্ধাবিষযক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী, ইছাখলস ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালাম, বিএনপি নেতা মাসুক আহমদ, বশির আহমদ, আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এমডি বায়েজিদ, সুহেল রানা, জেলা তাতী দল সদস্য নবী হোসেন, মোজাম্মেল হোসেন পাশা, লুকনাথ মন্দির, বালুচর, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা মন্ডপ এর সভাপতি নান্টু রঞ্জন দে প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


