শিরোনামঃ-

» সংকটের চক্রে ঘূর্ণায়মান দিশাহীন বাজেট : বাসদ

প্রকাশিত: ০৯. জুন. ২০২৪ | রবিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

২০২৪-২০২৫ সালের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

অদ্য রবিবার (৯ জুন দুপুর) ১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে সমাবেশ শেষে মিছিল বের হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ নেতা মামুন বেপারি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দী, শ্রমিক ফ্রন্ট এর মনজুর আহমদ,বাচ্চু মিয়া, এরশাদ আহমদ, জুয়েল আহমদ, ইয়াছিন আহমদ, হারুন মিয়া প্রমূখ।

সমাবেশে বক্তারা ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে সংকটের চক্রে ঘূর্ণায়মান দিশাহীন বাজেট বলে আখ্যায়িত করে বলেন বিগত বছরের অর্থনৈতিক সংকটের কারণ চিহ্নিত করে দূর না করার দিক নির্দেশনা বাজেটে না থাকায় অর্থনীতি সংকটের চক্রেই ঘুরপাক খেতে থাকবে। বক্তারা দুর্নীতি, মূল্যস্ফীতি, টাকা পাচার, ব্যাংক লুটের যে মিলিত চক্র দেশের মানুষের দুর্দশা বাড়িয়েছে তা নিরসনে কোনো উদ্যোগ না নিয়ে জনগণের ওপর করের বোঝা বাড়ানোর চেষ্টা হয়েছে। বাজেট নিয়ে সরকারি মহলের বাগাড়ম্বর দিয়ে অর্থনীতির সংকট দূর হয় না।

Manual3 Ad Code

প্রয়োজন কার্যকর পদক্ষেপ, সে ধরনের পদক্ষেপ দৃশ্যমান হয়নি এবারের বাজেটে। বাজেটের নীতি কৌশল একই থাকায় এবারের বাজেট অতীতের বাজেটের মতোই ফল নিয়ে আসবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31