শিরোনামঃ-

» ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ঈদ পূণর্মিলনী ২৫ এপ্রিল

প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০২৪ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ঈদ পূণর্মিলনী ও ‘মাহা-বিপিজেএ’ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’র পুরুস্কার বিতরনী আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শহরতলীর তারাপুর আলী বাহার টি স্টেটে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

Manual4 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রদান করেছেন, সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র কমিশনার মো. জাকির হোসেন খাঁন (পিপিএম), সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম (সিআইপি)।

গতকাল এসোসিয়েশনের মধুবন সুপার মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় আয়োজিত সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

Manual7 Ad Code

সভায় উপস্থিত ছিলেন, এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যানির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির ও এটিএম তুরাব।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930