- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
- সিলেটের নারী আন্দোলনের পথিকৃৎ সাজেদা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
- সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল
» ছিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণার দাবী
প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২৪ | রবিবার
ডেস্ক নিউজঃ
সিলেট বিভাগবাসীর মাতৃভাষা ছিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণার দাবী জানিয়েছেন, সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসকে সামনে রেখে ছিলটি ভাষাকে রাষ্ট্রের দ্বিতীয় ভাষা ঘোষনা অপরিহার্য। সিলেট বিভাগের প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষসহ বিশ্বের অসংখ্য মানুষ এই ভাষায় কথা বলে। বাংলা ভাষা পরে ছিলটি ভাষা বাংলাদেশের একমাত্র ভাষা, যার অক্ষর বা বর্ণমালা আছে, যা ছিলটি নাগরী লিপি নামে পরিচিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যা বাংলা ভাষা থেকে সম্পূর্ণ পৃথক। এই ভাষায় অনেক শক্তিশালী সাহিত্য, কবিতা ও পুঁথি রচিত হয়েছে। অনেকে পিএইচডি করেছেন।
ছিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্র ভাষা করার দাবীতে ইতিমধ্যে সিলটি পাঞ্চায়িত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
তিনি আরো বলেন, ছিলটি নাগরী অক্ষরজ্ঞান আজ অবহেলিত। ছিলটি নাগরী অক্ষর চর্চা হয় না বললেই চলে। ছিলটি ভাষা তথা ছিলটি নাগরী অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষ চালুর জোর দাবী জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমেরিকার ২য় রাষ্ট্রভাষা স্পেনিস, কানাডায় ফ্রেঞ্চ, ইউকেতে গেইলেক ভাষা চালু আছে। আন্তর্জাতিক ভাবে ছিলটি ভাষা বিশ্বের ৯৭ তম ভাষা। তাই আমাদের জোর দাবী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে ছিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা করা হউক।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


