শিরোনামঃ-

» আহত পুলিশ সদস্যদের দেখতে ওসমানী হাসপাতালে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২৪ | শুক্রবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ

সংযুক্ত আরব আমিরাতে এক সপ্তাহের সরকারি সফর দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

Manual3 Ad Code

আজ সকালে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট এসে বাস চাপায় আহত ৬ পুলিশ সদস্যকে দেখতে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সকাল এগারটার দিকে তিনি ওসমানী মেডিকেল হাসপাতালে যান।

Manual2 Ad Code

এসময় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী আহত প্রত্যেকের শয্যাপাশে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।

Manual4 Ad Code

এসময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক ডা. মাহবুবুল আলম, আবুল কালাম আজাদ, এসএমপির উপ পুলিশ কমিশনার সোহেল রেজাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বিশেষ অভিযান পরিচালনায় সিলেট-সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাসী করছিলেন এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে উর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন, সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ আজবাহার আলী, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারি (এসি) জহুরুল ইসলাম, রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930