শিরোনামঃ-

» মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক সুয়েব আহমদের মায়ের ইন্তেকাল, শোক

প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২৪ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য সুয়েব আহমদ এর মমতাময়ী মা হাওয়ারুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual7 Ad Code

তিনি আজ রবিবার (৭ জানুয়ারি) দক্ষিণ সুরমার লালাবাজারস্থ কয়কস গ্রামের নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual4 Ad Code

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি দুই ছেলে চার মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Manual7 Ad Code

মরহুমার নামাজে জানাযা আজ বাদ মাগরিব দরগাহে গযরত শাহজালাল রহঃ মসজিদে অনুষ্ঠিত হবে।

এদিকে সুয়েব আহমদ এর মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল, সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিলসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031