- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» জাতীয় পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ করদাতার সম্মাননা অর্জন করলেন সিলেটের মোহাম্মদ জামিল ইকবাল
প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২৩ | রবিবার
ডেস্ক নিউজঃ
জাতীয় পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ করদাতার সম্মাননা অর্জন করলেন সিলেটের মোহাম্মদ জামিল ইকবাল ২০২২-২৩ কর বছরের ফার্ম ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন, সিলেটের স্বনামধন্য ঠিকাদারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল কোম্পানি।
আগামী বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ২০২২-২০২৩ কর বছরের ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেসার্স জামিল ইকবাল কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল এর হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার।
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আখাখাজনা (বড় বাড়ি) বর্তমানে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার বোরহানবাগ (গোলাপবাগ) এর বাসিন্দা মরহুম আশহাক আহমেদ ও হবিবুন নেছা চৌধুরী এর পুত্র মোহাম্মদ জামিল ইকবাল ও মোহাম্মদ জাহিদ ইকবাল দীর্ঘদিন থেকে সুনামের সহিত ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন।
ঠিকাদারি ব্যবসার পাশাপাশি মোহাম্মদ জামিল ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানিকারক, মধ্যপ্রাচ্যের দুবাইয়ের বিখ্যাত আলআনুদ পারফিউম এর পার্টনার সহ আরো অনেক প্রতিষ্ঠিত ব্যবসার সাথে জড়িত রয়েছেন। মোহাম্মদ জামিল ইকবাল বিগত দশ বছর ধরে সিলেট অঞ্চলের সেরা করদাতা হিসেবে সম্মানিত হয়েছেন এবং গত বছর সারা দেশের মধ্যে ফার্ম ক্যাটাগরিতে ৩য় স্হান অর্জন করেন।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড প্রতি অর্থ বৎসরে পূর্ববর্তী কর বৎসরের জন্য পরিশোধিত আয়করের ভিওিতে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য করদাতাকে ট্যাস্ক কার্ডের জন্য মনোনয়ন প্রদান করে থাকে। সরকার সর্বোচ্চ করদাতা ট্যাক্স কার্ড প্রাপ্তদের দেশের সকল বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা, ট্যাস্ক কার্ডধারীর পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার, দেশের তারকা হোটেলসহ সকল আবাসিক হোটেলে বুকিং প্রাপ্তিতে অগ্রাধিকার সহ সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্হানীয় সরকার কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা ও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে থাকেন।মোহাম্মদ জামিল ইকবাল বিগত দশ বছর থেকে সর্বোচ্ছ করদাতা নির্বাচিত হয়ে সিলেট বিভাগে থেকে এই সুবিধাগুলো পেয়ে থাকেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৫ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর