শিরোনামঃ-

» ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক শাকিলা ববি

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২৩ | রবিবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual8 Ad Code

অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এবার ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক ও সিলেট টুডের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি। তিনিসহ আরও ১৫ জন সাংবাদিক এই অ্যাওয়ার্ড পান।

রবিবার (১৭ ডিসেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
২০২২ সালের অক্টোবর মাসে ‘যুক্তরাজ্য যাত্রায় কন্ট্রাক্ট ম্যারেজ’ শিরোনামে দৈনিক জৈন্তা বার্তায় প্রকাশিত সংবাদ ছাড়াও একই সময় ‘ সিলেটে হঠাৎ বেড়েছে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল সিলেট টুডে টুয়েন্টি ফোর ডট কমে সংবাদ প্রকাশিত হয়। এই অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া এই তিন বিভাগে ১৫ জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়েছে। এতে প্রিন্ট পত্রিকা আঞ্চলিক পর্যায়ে তৃতীয় পুরস্কার পেয়েছেন শাকিলা ববি।

এ বছর সংবাদপত্র জাতীয় বিভাগে দৈনিক সমকালের রাজিব আহাম্মদ প্রথম পুরস্কার পান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’র মো: মাসুম বিল্লাহ দ্বিতীয় এবং দৈনিক বাংলার জেসমিন আকতার তৃতীয় স্থান অধিকার করেন।

সংবাদপত্র আঞ্চলিক ক্যাটাগরিতে প্রথম হন একুশে পত্রিকার শরীফুল ইসলাম, দ্বিতীয় দৈনিক চট্টগ্রাম খবরের ইফতেখায়রুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন দৈনিক খবরের কাগজের শাকিলা ববি।

টেলিভিশন নিউজ বিভাগে যমুনা টেলিভিশনের আহমেদ রেজা প্রথম স্থান অধিকার করেন। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ দলের দুই অনুসন্ধানী সংবাদিক এনামুল হক ও মো: নাজমুল সাইদ, এবং তৃতীয় হয়েছেন নিউজ ২৪-এর খন্দকার বদরুল আলম।

রেডিও বিভাগে পুরস্কার পেয়েছেন, ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা ও রেডিও তেহরানের এম এম বাদশা। অনলাইন সংবাদপত্র বিভাগে প্রথম পুরস্কার জিতেছেন জাগো নিউজের জাহাঙ্গীর আলম। দ্বিতীয় হয়েছেন ঢাকা পোস্টের আদনান রহমান ও তৃতীয় ঢাকা মেইলের মো: ইমরুল কায়েস। গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে বাংলা টিভি।

বিজয়ীরা পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, স্বীকৃতির সনদ, এবং পুরস্কারের অর্থমূল্যের চেক পেয়েছেন।

অনুষ্ঠান শেষে অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে ব্র‌্যাকের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এতে স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় নিরাপদ অভিবাসন নিশ্চিত, মানবপাচার প্রতিরোধ, ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি অভিবাসীদের কাজের নানা ধরনের স্বীকৃতির জন্য কাজ করবে ব্র‌্যাক ও ডেইলি স্টার।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গবেষণা ও নীতি অনুবিভাগের প্রধান আয়েশা হক ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম-এর সহযোগী পরিচালক শরিফুল হাসান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান। এবারের বিচারকমণ্ডলীর সদস্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মির্জা শাকিলা দিল হাছিন ও অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দ্য ডেইলি স্টারের সম্পাদক-প্রকাশক মাহফুজ আনাম সাংবাদিকদের উদ্দেশ্েয বলেন, আমাদের প্রবাসীরা প্রতি বছর অন্ততঃ ২২ বিলিয়ন ডলার দেশে পাঠায় যেটি বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি। জমিজমা বিক্রি করে, নিজের টাকা খরচ করে বিদেশ গিয়ে কঠোর পরিশ্রম তারা দেশে যে টাকা পাঠায় এটাই দেশপ্রেমের বড় উদাহরণ। ডলার রিজার্ভের এই সংকটময় সময়ে আমরা সবাই তাদের দিকে তাকিয়ে আছি। কিন্তু অভিবাসীরাতো শুধু অর্থ পাঠানোর যন্ত্র না।

Manual3 Ad Code

মাহফুজ আনাম বলেন, মানবিক দৃষ্টিতে আমাদের সবার এই খাতকে দেখতে হবে। অভিবাসন খাতে গণমাধ্যমের আরও গুরুত্ব দেওয়া উচিত। এই খাতের সমস্যাগুলো ধরে ধরে গভীরে যেতে হবে। কেন বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার খরচ নেপাল বা ভারতের চেয়ে এতো বেশি? কেন আমরা আরও বেশি দক্ষ কর্মী পাঠাতে পারছি না? এই খাতে সরকারের বিনিয়োগ কতো? প্রবাসীদের কল্যাণের টাকা কোথায় কীভবে খরচ হচ্ছে? কেন সরকার অভিবাসন খাতের সিন্ডিকেট ভাঙ্গতে পারছে না? এসব নিয়ে গণমাধ্যমের গভীরে গিয়ে কাজ করা উচিত। সাংবাদিকতার মাধ্যমে এসব বিষয়ে আমরা সরকারকে সহায়তা করতে চাই। বিশেষ করে অভিবাসন খরচ কমাতে পারলে, অদক্ষ কর্মীকে দক্ষ করে বিদেশ পাঠাতে পারলে আরও বেশি প্রবাসী আয় আসবে। পাশাপাশি যারা বিদেশ থেকে ফেরত আসছে তাদের দক্ষতাকে কাজে লাগানো উচিত।

Manual3 Ad Code

উল্লেখ্য, অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে ব্র্যাক প্রথমবারের মতো মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান শুরু করে। এ বছর অষ্টমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31