- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» অবরোধের শেষ দিনে সিলেট মহানগর জামায়াতের মিছিল
প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০২৩ | বুধবার
একতরফা নির্বাচন অংশগ্রহণকারীরা গণতন্ত্রের শত্রু হিসেবে চিহ্নিত হবে : সিলেট মহানগর জামায়াত
ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, জনদাবীকে উপেক্ষা করে বাকশালী সরকার দেশে পাতানো নির্বাচনের মাধ্যমে গদি দখলের ষড়যন্ত্র করছে। তারা জানে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বাকশালীদের চরম পরাজয় হবে। তাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার জোর জবরদস্তিমূলক নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না পাওয়ায় নিজ দলের ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের নামে জাতির সাথে তামাশা চলছে। আর্থিক ও অনৈতিক সুবিধা নিয়ে জনবিচ্ছিন্ন গুটিকয়েক দলের কতিপয় দালালকে নির্বাচনে অংশ গ্রহণ করানো হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের একতরফা প্রহসনের নির্বাচনে অংশগ্রহণকারীরা জাতির কাছে গণতন্ত্রের শত্রু হিসেবে চিহ্নিত হবে। অবিলম্বে নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দিতে হবে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে জামায়াত আহুত ১১তম ধাপের টানা ৩৬ ঘন্টার অবরোধের শেষ দিন অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বুধবার নগরীর সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদ প্রমূখ।
নেতৃবৃন্দ- জামায়াত আহুত ১১তম ধাপের ৩৬ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ঘোষিত সকল কর্মসূচী সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, টানা ৩৬ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে জনগণ তাদের প্রহসনের নির্বাচনের তফসিল ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। দেশে ২০১৪ ও ১৮ সালের স্টাইলের আর কোন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা।
অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করতে হবে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে নিম্ন আদালতে ফরমায়েসী রায়ের সাজা বাতিল এবং গণগ্রেফতার বন্ধ করতে হবে। কোন ষড়যন্ত্রই সরকারকে রক্ষা করতে পারবেনা। ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতেই হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯০ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর