- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» ৭ জানুয়ারির নির্বাচন ইতিমধ্যে প্রহসনে পরিণত হয়েছে : বাম গণতান্ত্রিক জোট
প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০২৩ | বুধবার
ডেস্ক নিউজঃ
একতরফা নির্বাচন তফসিল বাতিল, সরকারের পদত্যাগ করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় আম্বরখানা পয়েন্টে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সিপিবি জেলা সদস্য এডভোকেট নিরঞ্জন দাশ খোকন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘আমি আর ডামি ‘ প্রার্থী দিয়ে ৭জানুয়রির নির্বাচন ইতিমধ্যে প্রহসনে পরিণত হয়েছে। সরকারের একতরফা নির্বাচন আয়োজন দেশকে গভীর সংকটে নিমজ্জিত করবে।
মুক্তিযুদ্ধের মৌল চেতনা ও গণ আকাঙ্ক্ষার বিপরীতে দেশে আজ চরম আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম হয়েছে। বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের দমন-পীড়ন, সভা-সমাবেশে হামলা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে একতরফা নির্বাচন তফসিল বাতিল, নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য গণ আন্দোলন গড়ে তোলা ও ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৬ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ স্বদিচ্ছাই যথেষ্ট
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন
- সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর মিছিল-সমাবেশ


