শিরোনামঃ-

» মানবাধিকার দিবস উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর র‌্যালি

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২৩ | রবিবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি উদ্যোগে নগরীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে র‌্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনানের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার।”

Manual4 Ad Code

সংগঠনের সভাপতি শরীফ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আহমেদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার।

মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, একবিংশ শতাব্দীতে ও বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে।

Manual2 Ad Code

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজুল হক, আইন সম্পাদক এডভোকেট কবির আহমেদ, মো. কামাল হোসেন, নুর মোহাম্মাদ, আবুল হাসনাত, এনাম আহমেদ, আঙ্গুর মিয়া, আনিস, রবিউল, মশিউর, জাকারিয়া আহমেদ, সেকুল চৌধুরী, সুহান প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031