শিরোনামঃ-

» এসএমপি‘র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২৩ | রবিবার


Manual5 Ad Code
ডেস্ক নিউজঃ
অদ্য রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এসএমপি পুলিশ লাইন্সের কনফারেন্স হলে ডিসেম্বর-২০২৩ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত কল্যাণ সভার কার্যক্রমের শুরুতেই মাব্যবর পুলিশ কমিশনার গত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তাঁরা অগ্রগতি বিষয়ে অবহিত করেন এবং গৃহিত সিদ্ধান্ত প্রস্তাব বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ কমিশনার সকল পদবীর পুলিশ সদস্যকে কল্যাণ প্রস্তাব উপস্থাপন করতে বলেন, এবং উপস্থাপিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় এসএমপি‘র বিভিন্ন থানা‘র সদ্য বদলী হওয়া অফিসার ইনচার্জদের বিদায়ী সংবর্ধনা প্রদান করেন, মান্যবর পুলিশ কমিশনার।
তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930