- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» অবরোধের শেষ দিনে সিলেট মহানগর জামায়াতের মিছিল
প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার
প্রহসনের একতরফা নির্বাচনে অংশগ্রহণকারীরা জাতির শত্রু হিসেবে চিহ্নিত হবে : সিলেট মহানগর জামায়াত
ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। বাকশালী সরকার ও দলদাস নির্বাচন কমিশনের পাতানো নির্বাচনে কোন দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী মানুষ অংশ নিবেনা। যারা প্রহসনের একতরফা নির্বাচনে অংশ নিবে তারা জাতির শত্রু। গণতন্ত্র হত্যায় জড়িত থাকায় একদিন তাদেরও বিচার হবে। যতই জুলুম নিপীড়ন ও ষড়যন্ত্র হোক না কেন, নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ছাড়া দেশে নির্বাচনের নামে কোন তামাশা জাতি বরদাশত করবেনা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জামায়াত আহুত ১০ম ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিন অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর কাজীটুলা নয়াসড়ক এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
নেতৃবৃন্দ- জামায়াত আহুত ১০ম ধাপের ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিন অবরোধ সফলের মাধ্যমে দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ঘোষিত কর্মসূচী সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, জামায়াত ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে। মানুষের ভোটাধিকার নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে। দেশে ২০১৪ ও ১৮ সালের স্টাইলের পাতানো নির্বাচন জাতি সফল হতে দিবেনা। গণতন্ত্রবিনাশী একতরফা ভোটের কথিত তফসিলকে জাতি প্রত্যাখ্যান করেছে। একতরফা নির্বাচনকে ঘিরে দেশে উদ্ভুত পরিস্থিতির দায়ভার সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশনকে নিতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ও আমীরে জামায়াতসহ নেতৃবৃন্দের মুক্তি ছাড়া দেশে কোন পাতানো ভোটে গণতন্ত্রকামী মানুষ অংশগ্রহণ করবেনা। যারা অংশ নিবে তারা জাতির শত্রু হিসেবে চিহ্নিত হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৫ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


