- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» ৮ম ধাপের অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের মিছিল
প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৩ | বুধবার
গণতন্ত্রবিনাশী একতরফা নির্বাচনে অংশগ্রহণকারীরা জাতির কাছে গণদুশমন হিসেবে চিহ্নিত হবে : সিলেট মহানগর জামায়াত
ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, জনদাবীকে উপেক্ষা করে বাকশালী সরকার তাদের দলদাস নির্বাচন কমিশন ও আজ্ঞাবহ প্রশাসনকে ব্যবহার করে আবারো একতরফা নির্বাচনের পথে হাটঁছে। কোন দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণ এই ভোটে অংশ নিবেনা। আর যারা গণতন্ত্র বিনাশী একরতফা নির্বাচনে অংশ নিবে তারা জাতির কাছে গণদুশমন হিসেবে চিহ্নিত হবে। ৭ম ধাপের পর ৮ম ধাপের ২৪ ঘন্টা অবরোধ পালনের মাধ্যমে দেশবাসী বাকশালী সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশনকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। দেশে ২০১৪ সালের বিনাভোট ও ১৮ সালের মধ্যরাতের ভোটের স্বপ্ন আর পূরণ হবেনা। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জামায়াত আহুত ৮ম ধাপের টানা ২৪ ঘন্টার অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বুধবার দুপুরে নগরীর সিলেট-তামাবিল রোডের শিবগঞ্জ এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা শামীম আহমদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদ প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েসি একতরফা তফসিল একই সূত্রে গাথা। বিরোধীদল বিহীন নির্বাচনের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। বাকশালী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতের আন্দোলন চলছে চলবে।
নেতৃবৃন্দ- জামায়াত আহুত ৮ম ধাপের ২৪ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে সরকারের দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে জামায়াত আহুত বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৩ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


