শিরোনামঃ-

» অবরোধের সমর্থনে সিলেট জেলা ও মহানগর যুবদলের মশাল মিছিল

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৩ | শনিবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual6 Ad Code

ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে রবিবার থেকে ৪র্থ দফা ৪৮ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে নগরীতে মশাল মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

Manual2 Ad Code

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর উপশহর পয়েন্টস্থ ল’কলেজের সামন থেকে মিছিলটি শুরু হয়ে সোবহানীঘাট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

মিছিলে জেলা ও মহানগর আওতাধিন বিভিন্ন ইউনিট যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, আকতার আহমদ, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, ওলি চৌধুরী, জামিল আহমদ, মাহফুজ চৌধুরী, আলি আহমদ আলম, ইছহাক আহমদ ও এনামুল হক চৌধুরী শামিম প্রমূখ।

Manual7 Ad Code

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় রবি ও সোমবার সর্বত্মকভাবে অবরোধ পালনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিদায় আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930