- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, চা শ্রমিকদের স্বার্থ বিরোধী গেজেট বাতিল সহ ১১ দফা দাবিতে সমাবেশ
প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২৩ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
জাতীয় নুন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারন, চা শ্রমিকদের স্বার্থ বিরোধী গেজেট বাতিল, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা ও দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারন, জাতীয় পরিষেবা বিল ২০১৩ বাতিল এবং গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার ঘোষনা ও শ্রমিক হত্যার বিচার সহ ১১ দফা দাবিতে শুক্রবার (১০ নভেম্বর বিকাল ৩টায় সিলেট কোর্ট পয়েন্টে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ সিলেট জেলার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্টিত হয়।
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় এর সভাপতিত্বে ও গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব সুশান্ত সিনহা সুমন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ শ্রমিক নেতা জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় সমন্বয়ক মনজুরুল আহসান খান, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম ইমাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ.এ. এম. ফয়েজ হোসেন, চা শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক অপু দাস গুপ্ত, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি সিরাজ আহমদ, চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হৃদেশ মুদি, চা শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির কেন্দ্রীয় আহবায়ক সবুজ তাতী, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশ সিলেট জেলার সভপতি বিরেন সিং প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একদিকে গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি নিয়ে মালিকদের প্রহসন আরেকদিকে চা শ্রমিকদের স্বার্থ বিরোধী গেজেট প্রতিটা ক্ষেত্রেই শ্রমিকদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে। মালিক শ্রেণীর ইন্ধনে নির্বিচারে পুলিশের গুলিতে শ্রমিক হত্যা আজ আন্দোলন দমনের হাতিয়ার আকারে পরিণত হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর মূল্যস্ফীতির এই বাজারে গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য বেতন ২৫ হাজার টাকা করার দাবি করেছিলো অথচ নতুন ঘোষিত মজুরি কাঠামোতে শ্রমিকদের দাবির সাথে ‘প্রহসন’ করা হয়েছে।
সরকার ও মালিকপক্ষ বর্তমান নতুন গ্রেডিং নিয়মে যে বেতন কাঠামো ঘোষণা করেছে তা দক্ষ শ্রমিকদের জন্য প্রহসনের শামিল। পূর্বের মজুরি অনুযায়ী ইনক্রিমেন্টসহ সিনিয়র অপারেট শ্রমিকের মজুরি ১১ হাজার টাকার বেশি ছিল অথচ নতুন মজুরি কাঠামোয় গ্রেড ৪ অনুযায়ী তাদের মজুরি ১৩ হাজার ২৫ টাকা। এই ‘প্রহসনের’ মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি করে বিজিবি-পুলিশ।
এ ন্যাক্কারজনক হত্যাকান্ডের বিচারের দাবি করেন নেতারা। অবিলম্বে গুলি-হত্যা-হামলা-মামলা বন্ধ করে শ্রমিকদের ২৫ হাজার টাকা মজুরির দাবি মেনে নেয়ার আহ্ববান জানানো হয়। অনুরুপভাবে চা শ্রমিকদের নূন্যতম মজুরিও এক ধরনের প্রহসন মাত্র যা চা শ্রমিকদের ১৭০ টাকা মজুরি সেই ইঙ্গিত বহন করে। বিবৃতিতে অবিলম্বে শ্রমিক হত্যার বিচার ও ২৫ হাজার টাকা বেতন, অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ বাতিল, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করা সহ জাতীয় শ্রমিক কর্মচার সংগ্রাম পরিষদের ১১ দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৪ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


