শিরোনামঃ-

» টানা ৩ দিনের অবরোধ সফল করায় সিলেটবাসীকে সিলেট জামায়াতের অভিনন্দন ও কৃতজ্ঞতা

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে টানা ৩দিনের অবরোধ কর্মসূচী সফল করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন, সিলেট মহানগর, জেলা দক্ষিণ ও জেলা উত্তর জামায়াত নেতৃবৃন্দ। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সকল আন্দোলনে সহযোগিতা অব্যাহত রাখার জন্য সিলেটবাসীর প্রতি অনুরোধ জানান তারা।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ ও সেক্রেটারী মোঃ নজরুল ইসলাস, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন বলেন, জামায়াত মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

Manual2 Ad Code

জামায়াত আহুত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচী সর্বাত্মকভাবে সফলের মাধ্যমে সিলেটবাসী এই ফ্যাসিস্ট সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। সাময়িক ক্ষয়ক্ষতি উপেক্ষা করে সিলেট ব্যবসায়ী, পরিবহন মালিক শ্রমিকগণ অবরোধ সফলে যে সহযোগিতা করেছেন, তা নজিরবিহীন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বাকশালী সরকারকে জনগণ আর দেখতে চায়না। জনমতের প্রতি সামান্যতম শ্রদ্ধা থাকলে নিরপেক্ষ সরকার পুনর্বহাল করে ক্ষমতা থেকে সরে যাওয়াই আওয়ামী ফ্যাসিবাদীদের জন্য মঙ্গলজনক হবে।

Manual3 Ad Code

গণতন্ত্র পুনরুদ্ধারের সার্থে ভবিষ্যতেও সিলেটবাসী আমাদের সকল আন্দোলন সংগ্রামে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930