শিরোনামঃ-

» রবিবার সিলেটে শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান সিলেট মহানগর জামায়াতের

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৩ | শনিবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ
জামায়াত কেন্দ্র ঘোষিত রবিবারের সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে পালন করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। একই সাথে শাপলা চত্তরের সমাবেশকে কেন্দ্র কের দেশব্যাপী গ্রেফতারকৃত ৩ শতাধিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

Manual5 Ad Code

শনিবার (২৮ অক্টোবর) রাতে এক বিবৃতিতে সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, অবিলম্বে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের পক্ষ থেকে রোববার হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

Manual3 Ad Code

সারাদেশের ন্যায় রোববার সিলেটেও শান্তিপূর্ণ সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

Manual3 Ad Code

উল্লেখ্য, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ঔষধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31