- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
» ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রিয়াযুল জান্নাহ মাদ্রাসার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৩ | বৃহস্পতিবার
ডেস্ক নিউজঃ
ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদ আছর রিয়াযুল জান্নাহ মাদ্রাসা সিলেটের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামরান চত্ত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
বন্দরবাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফির পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির বর্শিয়ান আলিম মাওলানা রেজাউল করিম জালালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু হুরায়রা, হকার্স মার্কেটের সভাপতি আলহাজ্ব শেখ মো. কবির আহমদ, মুফতি নোমান কাসিমী, মাওলানা হাফিজ জাকারিয়া, মাওলানা নুরুল ইসলাম হবিগঞ্জী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা দবির আহমদ, মাওলানা হোসেন আহমদ, মো. আব্দুল্লাহ আল আমিন, শরিফ আহমদ, রাসেল আহমদ, মানিকুল ইসলাম মানিক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি সশস্ত্রবাহিনী দশকের পর দশক ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা, বন্দী, নির্যাতন করে যাচ্ছে। প্রকাশ্যে ফিলিস্তিনি শিশু ও নারীদের গুলি চালিয়ে হত্যা করছে। একের পর এক ফিলিস্তিনিদের বাড়ি-ঘর থেকে উচ্ছেদ করে দখল করে নিচ্ছে।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বন্ধে মুসলিম উম্মাহকে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখতে হবে। মানবতার ফেরিওয়ালা বিশ্ব মোড়লদের নৈতিবাচক ও নীরব ভূমিকা দেখে আমরা হতবাক হয়ে যাই। বিবেকবান প্রতিটি মানুষকে ফিলিস্তিনের মজলুমদের পক্ষে সোচ্চার থাকা উচিৎ। ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকলে ইসরায়েলিরা পিছু হটতে বাধ্য হবে। তারা নিশ্চিত পরাজিত হবে ও সন্ত্রাসী অপতৎপরতা বন্ধ করে দেবে ইনশাআল্লাহ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৯ বার
সর্বশেষ খবর
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর