শিরোনামঃ-

» রাসুল (স.) আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব : মাওলানা ইকবাল হুসাইন

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৩ | শনিবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে সিরাত সম্মেলন শনিবার (১৪ অক্টোবর) স্থানীয় বৈরাগীবাজারে শাখা সভাপতি মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি জননেতা মাওলানা ইকবাল হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ সভাপতি গহরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরী, মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, জেলা বায়তুল মাল সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আসাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম ফয়েজ, দক্ষিণ সুরমা উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা আমির উদ্দিন, সহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা মুজাক্কির হোসাইন, নেছার আলী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ সমাজে অশান্তি বিরাজ করছে। তার কারণ মানুষ কোরআনের শাসন থেকে দুরে সরে রয়েছে। তাই সকলকে কোরআনের শাসন কায়েমের জন্য কাজ করতে হবে এবং রাসুল (স.) আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, মুসলমানদের প্রথম কিবলা আর আকসা মসজিদ রক্ষায় বিশে^র সকল মুসলমানদের এগিয়ে আসতে হবে।

Manual6 Ad Code

ইসরায়েলী আগ্রাসন বন্ধে জাতিসংঘ সহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো পদক্ষেপ গ্রহন করতে হবে। বক্তারা আরো বলেন, দীর্ঘ ৩০ মাস যাবত দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক কারাগারে বন্দি রয়েছে। অবিলম্বে দলীয় মহাসচিব সহ সকল আলেমদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031