শিরোনামঃ-

» ‘‘চায়না-বাংলা হলো ব্লক ফ্যাক্টরী’’র উদ্বোধন

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২৩ | বুধবার

Manual2 Ad Code

পরিবেশ বাঁচাতে ‘হলো ব্লক ইট’ ব্যবহার করতে হবে : পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

ডেস্ক নিউজঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিবেশ বাঁচাতে ‘হলো ব্লক ইট’ ব্যবহার করতে হবে। পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর উদ্যোগে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আগামীতে সরকারি স্থাপনা নির্মাণে ব্লক ইট ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

তিনি বুধবার (১১ অক্টোবর) বিকালে নগরীর তেমুখী বাইপাস পয়েন্ট সংলগ্ন পরিবেশবান্ধব ‘‘চায়না-বাংলা হলো ব্লক ফ্যাক্টরী’’র শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

মন্ত্রী আরো বলেন, পরিবেশের মান উন্নয়ন ও বৃক্ষরোপণে সফলতা লাভ করতে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য। পরিবেশ সংরক্ষণে পাহাড়, টিলা কর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ই-বর্জ্য ও চিকিৎসা বর্জ্য নিয়ন্ত্রণে বিধিমালা করা হয়েছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গৃহীত কার্যক্রম জোরদার করা হয়েছে।

Manual4 Ad Code

পাশাপাশি তিনি ‘‘চায়না-বাংলা হলো ব্লক ফ্যাক্টরী’’র স্বত্ত্বাধিকারীকে ধন্যবাদ জানান এমন একটি পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়ার জন্য।

Manual1 Ad Code

‘‘চায়না-বাংলা হলো ব্লক ফ্যাক্টরী’’র স্বত্ত্বাধিকারী আলহাজ্ব সুন্দর আলীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আশরাফ সিদ্দিকী এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সহ-সভাপতি সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মো. সাহানুর, যুবলীগ নেতা আলমগীর, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার ইবনে রহমান, ইউসুফ মিয়া, সুমন, সিলেট মহানগর যুবলীগ নেতা উসমান আলী।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, বারহাল ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা তরিকুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31