শিরোনামঃ-

» আওয়ামীলীগ নেতা বশির আহমেদের নির্যাতনে তানজিনা হক ও তানহিরা বেগমের দেশত্যাগ

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৩ | বুধবার


Manual5 Ad Code

ডেস্ক রিপোর্টঃ

Manual6 Ad Code

অপহরণের ও জীবনের হুমকির কারণে তানজিনা হক ও তানহিরা বেগম দেশত্যাগ করেছেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সিলেট, জকিগঞ্জের বাসিন্ধা তানজিনা হক ও তানহিরা বেগম।

গত ২০১৯ সালের অক্টোবরে ০৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁদের মা রোকসানা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রভাবশালী ব্যক্তি বশির আহমেদের সাথে প্রতিদ্বন্ধিতা করেন।

কিন্তু ঐ নির্বাচনে বশির আহমেদকে তাঁদের মা রোকসানা বেগম পরাজিত করে জয়ী হোন। বশির আহমেদ নির্বাচনে হেরে সম্মানহানী হওয়ায় তিনি প্রতিশোধ নিতে তানজিনা  হক ও তানহিরা বেগমের পিছে লাগেন।

প্রথমে বশির আহমেদের লোকজন তানহিরা বেগমকে উত্ত্যোক্ত করতো এবং তার সতীর্থ নিয়ে মিথ্যা অপবাদ ছড়াতো। তারপর বশির আহমেদের নির্যাতনে কারণে তানহিরা বেগম যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় নেন।

Manual4 Ad Code

তারপর বশির আহমেদ তানজিনা হককে বিয়ের জন্য তার পরিবারে প্রস্তাব দেয়। কিন্তু তানজিনা হকের পরিবার বশির আমেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারপর বশির আহমেদ ক্ষিপ্ত হয়ে তাঁদেরকে হুমকি দেন।

একপর্যায়ে তানজিনা হককে অপহরণের চেষ্টা করা হয়, কিন্তু ভাগ্যবশত সে দৌড়ে পালিয়ে যায় এবং কিছুটা আহত হয়।

Manual7 Ad Code

যার ফলে তাঁকে হসপিটালে চিকিৎসা নিতে হয়েছে। বশির আহমেদের রাজনৈতিক ক্ষমতার কারণে পুলিশও তানজিনা হককে কোন ধরণের সহযোগীতা করেনি। পরে বশির আহমেদ তানজিনা হককে ফোন করে হত্যা ও ধর্ষণের হুমকি দেয়।

তানজিনা হক বিভিন্ন জায়গায় লোকায়িত থেকেও নিরাপত্তাহীনতায় ভুগেন। কিছুদিন পর তানজিনা হকের বিবাহের পর তানজিনা হক ও তার স্বামী খলিল উদ্দিন রিক্সায় থাকা অবস্থায় বশির আহমেদের লোকজন তাঁদের উপর এসিড নিক্ষেপ করে, কিন্তু ভাগ্যবশত এসিড রিক্সার হুডে পড়ে।

Manual3 Ad Code

অবশেষে নিরাপত্তাহীন হয়ে একজন এজেন্টের সহযোগীতায় ও তাঁর পরিবারে পরামর্শে স্টুডেন্ট ভিসার মাধ্যমে তানজিনা হক ও তাঁর স্বামী জীবন বাঁচাতে কানাডা চলে যায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31