শিরোনামঃ-

» সিলটি ভাষাকে অন্যতম ভাষা হিসাবে স্বীকৃতির দাবীতে জাতিসংঘের কার্যালয়ে সিলটি পাঞ্চায়িত’র চিটি

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৩ | বুধবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual8 Ad Code

সিলটি ভাষা ও সিলটি নাগরি লিপি বিলুপ্তির পথে। এই ভাষাকে সার্বজনীন ও বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসাবে স্বীকৃতির দাবীতে সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী জাতিসংঘের লন্ডনস্থ কার্যালয়ে একটি আবেদনপত্র দাখিল করেছেন। অনুরূপ আবেদনপত্র তিনি জাতিসংঘের সদর দপ্তর ও বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে প্রেরণ করেছেন।

Manual4 Ad Code

বুধবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই আবেদন পত্রের বিষয়ে উল্লেখ করেন।

আবেদনপত্রে বলা হয়, বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ সিলটি ভাষায় কথা বলে। ভারত ও বিশ্বের অন্যান্য দেশে আরো বেশী মানুষ এই সিলটি ভাষায় কথা বলে। এই ভাষার অক্ষর হল সিলটি নাগরি লিপি। এই সিলটি ভাষা ও সিলটি নাগরি লিপি বাংলাদেশ সরকারের স্বীকৃতি না থাকার কারণে বিলুপ্তির পথে।

সিলটি পাঞ্চায়িত ইতিপূর্বেও এই ভাষাকে রাষ্ট্রের ২য় ভাষা হিসেবে স্বীকৃতি দানের লক্ষে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী আবেদনপত্রে আরো বলেন, এই ভাষাটি অতি প্রাচীন। সুন্দর এই ভাষাকে সংরক্ষণ এবং বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য আমি বাংলাদেশের সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31