শিরোনামঃ-

» মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২৩ | শনিবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (২ সেপ্টেম্বর) বাদ যোহর সমিতির ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক আখলাকুর রহমান সাহেদ।

Manual8 Ad Code

সভায় সদস্য সচিব মো. কফিল আহমদের পরিচালনায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। মো. ইসহাক আহমদকে প্রধান নির্বাচন কমিশনার ও মো: দুলাল হোসেনকে সচিব ও রিটার্নিং অফিসার মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, মো. শফিকুর রহমান, মো: আব্দুল খালিক ও আব্দুল হাদী।

সভায় আহ্বায়ক কমিটির সদস্য মো. হারিছ আলী মেম্বার, মো. শামীম আহমদ ও মো. আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

সভায় সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930