শিরোনামঃ-

» ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী

প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০২৬ | শুক্রবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট টিচিং হোম-এর উদ্যোগে ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে দুই শিফটে পরীক্ষার আয়োজন করা হয়।

সকাল শিফটে ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা এবং বিকাল শিফটে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। সুশৃঙ্খল পরিবেশে, নির্ধারিত নিয়ম ও সময়সূচি অনুসরণ করে পরীক্ষা সম্পন্ন হয়।

Manual1 Ad Code

পরীক্ষা চলাকালে ১ম শিফটে কেন্দ্র পরিদর্শন করেন বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি কবি কালাম আজাদ, মানিককোনা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, ব্রাইট টিচিং হোমের শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ২য় শিফটে কেন্দ্র পরিদর্শন করেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার, আব্দুল লতিফ, ভাটেরা ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক জামাল উদ্দীন।

Manual3 Ad Code

তাঁরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহ তৈরি করাই এই মেধাবৃত্তি আয়োজনের মূল উদ্দেশ্য।

Manual7 Ad Code

ব্রাইট টিচিং হোমের পরিচালক বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করার জন্য আমরা নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছি। ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা তারই একটি অংশ।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বৃত্তি ও সম্মাননার ব্যবস্থা করা হবে।

অভিভাবক ও শিক্ষার্থীরা ব্রাইট টিচিং হোমের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে।

Manual2 Ad Code

উল্লেখ্য, ব্রাইট টিচিং হোম দীর্ঘদিন ধরে সিলেটে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নিয়মিত মূল্যায়ন এবং মেধা বিকাশে কাজ করে আসছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930