- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকি সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না : বাম গণতান্ত্রিক জোট
প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার
ডেস্ক নিউজঃ
সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকির সরকার অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় আম্ভরখানা পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ(মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায, জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, উদীচী জেলা সভাপতি এনায়েত হাছান মানিক, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নাজিকুল ইসলাম রানা, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাদিয়া নওশীন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের প্রতি যে জনগণের সমর্থন নাই তা বুঝতে পেরেই সরকার পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী মত দমনের পথ বেছে নিয়েছে। হামলা-মামলা করে বিরোধীদের দমন-পীড়ন করে, জনরোষ থেকে অতীতের কোন স্বৈারাচারী সরকার রক্ষা পায়নি, বর্তমান সরকারও পাবে না।
বক্তারা দমন-পীড়নের পথ পরিহার করে গণদাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী দ্বাদশ নির্বাচন দেয়ার জোর দাবি জানান। একই সাথে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে এবং হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম-প্রগতিশীল রাজনৈতিক দল-ব্যক্তি-গোষ্ঠীর প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, সিন্ডিকেট কারসাজিতে সরকারের প্রত্যক্ষ মদদে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠছে। সাইবার সিকিউরিটি আইনের নামে বিরোধী মতকে দমনের ব্যবস্হা করছে সরকার।
বক্তারা সংসদ ভেঙে নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকির সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৭ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ স্বদিচ্ছাই যথেষ্ট
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন
- সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ


