শিরোনামঃ-

» জাতীয় শোক দিবসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা ও রেঞ্জের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা ও রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী ও সিলেট জেলা কমান্ডেন্ট আলী রেজা রাব্বীর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা কার্যালয়ে আলোচনা সভা, বিশেষ প্রামাণ্যচিত্র পদর্শনী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সিলেট জেলা কমান্ডেন্ট আলী রেজা রাব্বীর সভাপতিত্বে ও সার্কেল অ্যাডজুটান্ট এএসএম এনামুল হক পিভিএম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী।

Manual3 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ডেন্ট তানিয়া আক্তার, সার্কেল অ্যাডজুটান্ট জসিম উদ্দিন, সদর উপজেলা কর্মকর্তা মো. রাশেল গাজী পিভিএম, জকিগঞ্জ উপজেলা কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য্য মিটুন।

Manual8 Ad Code

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হাসান ফরিদী বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাত্রীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারবর্গের শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তাঁরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সবশেষে শহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়াও আলোচনা সভা, বিশেষ প্রামাণ্যচিত্র পদর্শনী ও মিলাদ মাহফিলে ব্যাটালিয়ন, সাধারণ আনসার, অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031