শিরোনামঃ-

» জেএসডির সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা

প্রকাশিত: ২১. জুলাই. ২০২৩ | শুক্রবার


Manual8 Ad Code

বঙ্গবন্ধুই কর্ণেল তাহেরকে উপাধি দিয়েছিলেন বীর উত্তম : অধ্যাপক মোহাম্মদ শফিক

ডেস্ক নিউজঃ

Manual7 Ad Code

জাতীয় সমাতান্ত্রিক দল (জেএসডি) এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, কর্ণেল তাহের তিনি শুধু বীর উত্তম না, তিনি দেশকে স্বাধীন করার জন্য নিজের শীরের একটা অঙ্গহানী ঘটিয়ে ছিলেন। গুলিতে তাঁর একটি পা নষ্ট হয়ে গিয়েছিলো। তিনি খুড়িয়ে খুড়িয়ে হাটতেন।

Manual3 Ad Code

তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তি যুদ্ধের পর বঙ্গবন্ধুই তাকে উপাধি দিয়েছিলেন বীর উত্তম। যার উপরে আর কোন উপাধি হতে পারে না। নবী করিম (সাঃ) বলেছেন, ‘যে জাতি তাঁর বীরদেরকে তাঁর মানুষকে সম্মান দিতে জানে না, সেই জাতি ধ্বংস, সেই জাতি কোন দিনই উন্নতি হবে না।

তিনি আরো বলেন, অনুপোযোগী, নৈতিকতা বর্জিত রাজনীতি ও শাসন ব্যবস্থার বদল এবং বৈষম্যমূলক অমানবিক সমাজ ব্যবস্থা অবসানের লক্ষ্যে অর্থাৎ উপনিবেশিক শাসন ব্যবস্থা উচ্ছেদের মাধ্যমেই কর্নেল তাহেরের স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসতে হবে।

Manual1 Ad Code

তিনি শুক্রবার (২১ জুলাই) নগরীর হাওয়াড়াস্থ অস্থায়ী কার্যালয়ে কর্ণেল তাহের দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

জাতীয় শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেএসডি ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমদ, আব্দুল গফফার সুইট, বেনু মিয়া, শ্রমিক জুটের যুগ্ম আহবায়ক রফিক মিয়া, মাসুক আহমদ, শ্রমিক নেতা নজরুল ইসলাম, জেএসডি সদস্য শহীদ আহমদ মাসুম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31