শিরোনামঃ-

» বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে প্রচার মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. জুলাই. ২০২৩ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

“নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে” : মহানগর খেলাফত মজলিস 

ডেস্ক নিউজঃ
চলমান রাজনৈতিক সংকট নিরসনে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধসহ খেলাফত মজলিসের ৮দফা বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (২২ জুলাই) সিলেট রেজিস্টারী মাঠে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সংগঠনের সিলেট মহানগরী শাখার উদ্দ্যোগে নগরীতে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বাদ আছর বন্দরবাজার জামে মসজিদ গেইট থেকে প্রচার মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওঃ তাজুল ইসলাম হাসান বলেছেন- “এই জালীম সৈরাচারী সরকারের অধীনে কোন নির্বাচন দেশের জনগন মেনে নিবে না।

Manual5 Ad Code

সরকারের দুর্নীতির কারনেই আজ দেশে বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। চাল, ডাল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। এই সরকার শুধু জনগণের ভোটাধিকার হরন করে নাই, মানুষের জান মালের নিরাপত্তা ও বাঁচার অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহণ মূলক একটি নির্বাচন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরনের কোন বিকল্প নেই। দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে।”

খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায়  অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহসভাপতি মাওলানা মুখলিছুর রাহমান, কাতার শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাছিব, যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সৌদী আরব আবহা শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওঃ শিব্বির আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওঃ মনজুরে মাওলা, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাওঃ মাশুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগরী সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সদস্য সচিব আফজাল হোসাইন কামিল, শ্রমিক মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওঃ সেলিম আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031