শিরোনামঃ-

» পুলিশ কমিশনারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের সাক্ষাৎ, সমাবেশের অনুমতির আশ্বাস কমিশনারের

প্রকাশিত: ১৬. জুলাই. ২০২৩ | রবিবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

আগামী ২২ আগস্ট নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন সহ আর্থ-সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রেজিস্ট্রারী মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ উপলক্ষে রবিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় পুলিশ কমিশনারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।

Manual2 Ad Code

দীর্ঘ আলাপের পর অনুমতি প্রদানের আশ্বাস ব্যক্ত করেন, নগর পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, জেলার সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন। মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী,সহ সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, মাসুদ আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসাইন কামিল প্রমূখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930