শিরোনামঃ-

» বন্দরবাজার-আম্বরখানা সহ বিভিন্নস্থানে মহানগর জামায়াতের লিফলেট বিতরণ

প্রকাশিত: ১৩. জুলাই. ২০২৩ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

ভোটাধিকার প্রতিষ্ঠায় শনিবার রেজিস্টারি মাঠের জনসভা সফলে সিলেটবাসী প্রস্তুত : মুহাম্মদ ফখরুল

ডেস্ক নিউজঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার আর কোন ষড়যন্ত্র জাতি মেনে নিবেনা। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জাতি আজ ঐক্যবদ্ধ। আর কোন টালাবাহানা নয়, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের উদ্যোগ নিন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও বন্ধ সকল গণমাধ্যমসমূহ খুলে দিন। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠা সহ ১০ দফা দাবী বাস্তবায়নে ঐতিহাসিক রেজিস্টারি মাঠে শনিবারের জনসভা সফল করতে সিলেটবাসী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
Manual5 Ad Code

তিনি বৃহস্পতিবার দিনভর নগরীর বন্দরবাজার-আম্বরখানা এলাকাসহ বিভিন্ন স্থানে আগামী শনিবার ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জামায়াতের জনসভা সফলের লক্ষ্যে প্রচারপত্র বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এদিকে দিনভর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নগরীর নগরীর শাহী ঈদগাহ পয়েন্ট, কদমতলী পয়েন্ট, মদিনা মার্কেট পয়েন্টসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, সিলেট মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারী হাফিজ নজমুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।

Manual7 Ad Code

আম্বরখানা এলাকায় লিফলেট বিতরণকালে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু ও ক্বারী আলাউদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ এলাকায় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারী সাইফুল্লাহ আল হোসাইন, জামায়াত নেতা মু. শাহেদ আলী, নজরুল ইসলাম প্রমূখ।

Manual7 Ad Code

মেজরটিলা এলাকায় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, শামীম আহমদ, মাওলানা ফয়জুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সেক্রেটারী শরীফ মাহমুদ প্রমূখ।

Manual8 Ad Code

লিফলেট বিতরণকালে শনিবারের জনসভা সফলের আহ্বান জানিয়ে জামায়াত নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্ত করতেই আমীরে জামায়াত সহ শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।

আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন লাভের পরও মিথ্যা মামলায় জামায়াত নেতৃবৃন্দকে আটকে রাখা হচ্ছে।
ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তি, আমীরে জামায়াতসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তির দাবীতে শনিবার ঐতিহাসিক রেজিস্টারি মাঠের জনসভা সর্বাত্মকভাবে সফল করতে সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31