শিরোনামঃ-

» মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালীতে সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ১২. জুলাই. ২০২৩ | বুধবার

Manual2 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধিঃ

গতকাল নোয়াগাও  নাগরিক সংস্থার উদ্যোগে বিশ্বনাথ উপজেলা সদরে একটি মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মোতাবেক আনুমানিক বেলা ১১:৩০ ঘটিকার সময় উক্ত সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ময়নুল হকের নেতৃত্বে র‍্যালীটি উপজেলা মোড়ে পৌঁছানোর সাথেসাথে কতিপয় দুষ্কৃতকারী বাঁশের লাঠি, চাপাতি ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ অংশগ্রহণকারীদের উপর ঝাপিয়ে পড়ে।

র‍্যালীতে অংশগ্রহণকারীরা এলাকায় মাদকদ্রব্য বিস্তারের ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ করে আসছিলেন। দুষ্কৃতকারীগণ এলোপাতাড়ি মারধোর করে অংশগ্রহণকারীদের আহত করে। তাদের ভয়ে অনেকে নিকটস্থ স্কুল ও দোকানে আশ্রয় নেন।

উক্ত হামলায় প্রধান আয়োজক ময়নুল হক গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

Manual6 Ad Code

তাকে স্থানীয় লোকজনের সহায়তায় তার পরিবারের লোকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করেন। তার অবস্থা আশংকাজনকজনক বলে জানা গেছে।

Manual5 Ad Code

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় যে,  সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি মোজাম্মেল ও তার অনুসারী ২নং ওয়ার্ড কাউন্সিলর ফজর আলী ও তাদের লোকজন এই হামলায় জড়িত বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

Manual8 Ad Code

এ বিষয়ে বিশ্বনাথ থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় হাসপাতালে কতিপয় আহত ব্যক্তির সাথে কথা বলে উপরোক্ত ঘটনার সত্যতা পাওয়া গেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দও এ বিষয়ে কিছু জানেননা বলে গণ মাধ্যমকে অবহিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31