শিরোনামঃ-

» সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২৩ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের আদেশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবর (৭ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়।

Manual3 Ad Code

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত পথ সভায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ,জেলার সহ সভাপতি জুবের আহমদ, মিনার হোসেন লিটন,জহুরুল ইসলাম রাসেল, সুয়েদুর রহমান সুহেদ, কামরান আহমদ, মহানগরের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।

এসময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যখন আন্দোলন সংগ্রাম একের পর এক সফল হচ্ছে,ঠিক সেই মুহূর্তে তারেক রহমান ও জোবায়দা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।কোন ষড়যন্ত্রই তারেক রহমানের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031