শিরোনামঃ-

» টুকু ও নয়ন’র মুক্তির দাবিতে মহানগর যুবদলের ২ দিনের কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০২৩ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কারাবন্দি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত কেন্দ্রীয় যুবদলের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ যুবদল নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ৪ জানুয়ারি বুধবার ও ৫ জানুয়ারি বৃহস্পতিবার ২দিনের বিক্ষোভ মিছিলের কর্মসূচীর ঘোষণা করেছে সিলেট মহানগর যুবদল।

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৭টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দকে ২দিনের বিক্ষোভ মিছিলের কর্মসূচী পালনের আহ্বান জানিয়েছেন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31