- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» কেমুসাস বইমেলায় আবৃত্তি প্রতিযোগিতা
প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০২২ | বুধবার
শিশুদেরকে সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করতে অভিভাবকদেরকে ভূমিকা রয়েছে : আবদুল হামিদ মানিক
স্টাফ রিপোর্টারঃ
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ষোড়শ কেমুসাস বইমেলার পঞ্চম দিন অতিবাহিত হয়েছে।
বইমেলার পঞ্চম দিন বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় ‘বিশেষ’ ও ‘ক’ গ্রুপের শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট গবেষক ও কেমুসাসের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক বলেন, শিশুদেরকে সৃজনশীল কর্মকান্ডে বেশি করে সম্পৃক্ত করতে অভিভাবকদেরকে ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে কবিতা আবৃত্তির মতো একটি শিল্প নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পাই, আবৃত্তি হচ্ছে, শব্দ-বর্ণের সঠিক অর্থ-মেজাজ বিবেচনা করে সঠিকভাবে উচ্চারণ। এ বিষয়টি আমাদের শিশুদেরকে অনুধাবন করাতে অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।
কেমুসাস-র সহসভাপতি ও বইমেলা উপকমিটির আহবায়ক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে এবং কেমুসাসের সহ পাঠাগার সম্পাদক ইছমত হানিফার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট আব্দুল মুকিত অপি।
আবৃত্তি প্রতিযোগিতায় ‘বিশেষ’ বিভাগে আদ্রীজা পাল অরা প্রথম নাফিসা জাহান চৌধুরী দ্বিতীয় ও মানজুবা মাহিরা তৃতীয় স্থান এবং ‘ক’ বিভাগে আবদিনা ওয়ারদা করিম প্রথম ফারজাম আজওয়াদ দ্বিতীয় ও জুরাইরাহযিকরাওয়াফা তৃতীয় স্থান অধিকার করে।
সন্ধ্যায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কবিতাপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লেখক-কবি-সাহিত্যিকরা অংশগ্রহণ করেন।
ষোড়শ কেমুসাস বইমেলার কর্মসূচি অনুযায়ী ১৫ ডিসেম্বর ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরবর্তী দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় আলোচনা সভ ও স্বরচিত কবিতাপাঠের আয়োজন করা হয়েছে। ১৫ ডিসেম্বরের খ’, ‘গ’ ও ‘ঘ’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


